রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় কৃষিজীবী শ্রমিক ইউনিয়নের দ্বিবার্ষিকী সম্মেলন

  • আপলোড তারিখঃ ৩০-১২-২০২৪ ইং
আলমডাঙ্গায় কৃষিজীবী শ্রমিক ইউনিয়নের দ্বিবার্ষিকী সম্মেলন

আলমডাঙ্গা উপজেলা জামায়াতে ইসলামী কৃষিজীবী শ্রমিক ইউনিয়নের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেলে আল আমিন সোসাইটি হাফিজিয়া মাদ্রাসার হলরুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে উপজেলা কৃষি বিভাগের সভাপতি আনিসুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা কৃষিজীবী শ্রমিক ইউনিয়নের সহসভাপতি আব্দুর রব।

তিনি বলেন, ‘এ দেশের কৃষক বাঁচলেই দেশ বাঁচবে, তাই কৃষকদের ফসল উৎপাদনের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র স্বল্পমূল্যে পাওয়া এবং বিক্রয়ের ক্ষেত্রে ন্যায্যমূল্য দেওয়া দরকার। কৃষকদের এই অধিকার আদায়ের জন্য আমাদের সবাইকে সোচ্চার হতে হবে।’

সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন কৃষিজীবী বিভাগের চুয়াডাঙ্গা জেলা সেক্রেটারি আবুল কালাম আজাদ ও আলমডাঙ্গা উপজেলা জামায়াতের আমির শফিউল আলম বকুল। সম্মেলনে প্রধান অতিথি ২০২৫-২০২৬ সেশনের জন্য আলমডাঙ্গা উপজেলা সভাপতি হিসেবে রফিকুল ইসলাম, সেক্রেটারি আনিসুর রহমান ও কোষাধ্যক্ষ হিসেবে মুসার নাম ঘোষণা করেন।

এছাড়া সদস্য হিসেবে ডাউকী ইউনিয়নের শরিফুল ইসলাম, কালিদাসপুরের রবজেল, বেলগাছির আতিয়ার রহমান, কুমারীর ফরজ আলী, জেহালার আমজাদ আলী, জামজামির নাসির উদ্দিন, নাগদাহর মারিফুল ইসলাম, খাসকররার মসলেম উদ্দিন ও আইলহাসের সাইফুল ইসলামে নাম ঘোষণা করেন।



কমেন্ট বক্স