রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় তারুণ্যের উৎসব উপলক্ষে প্রস্তুতি সভা

  • আপলোড তারিখঃ ৩০-১২-২০২৪ ইং
চুয়াডাঙ্গায় তারুণ্যের উৎসব উপলক্ষে প্রস্তুতি সভা

‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ স্লোগানে তারুণ্যের উৎসব-২০২৫ নতুন বাংলাদেশ গড়ার লক্ষে চুয়াডাঙ্গায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেল সাড়ে চারটায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজানুর রহমানের উপস্থাপনায় সভায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সিদ্দিকুর রহমান, সরকারি আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ মাসুদ পারভেজ, সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এম সাইফুল্লাহ, জেলা শিক্ষা অফিসার দিল আরা চৌধুরী, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার অহীন্দ্র কুমার মন্ডল, মহিলাবিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মাকসুরা জান্নাত, জেলা কালচারাল অফিসার আল মামুন বিন সালেহ, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক জাকির হোসেন খান, পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক নাইম হোসেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চুয়াডাঙ্গা ইউনিটের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবু হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আসলাম হোসেন অর্ক, সদস্যসচিব সাফফাতুল ইসলাম, যুগ্ম সদস্যসচিব রনি বিশ্বাস, মূখ্য সংগঠক সজিবুল ইসলাম, যুগ্ম-আহ্বায়ক সিরাজাম মুনীরা, ব্র্যাক জেলা সমন্বয়ক মাহাবুব হোসেন, ওয়েভ ফাউন্ডেশনের উপ-পরিচালক জহির রায়হান, এএলটি স্কাউট প্রতিনিধি তানভীর আহমেদ, জেলা স্কাউট লিডার রেজাউল হক, রোভার স্কাউট প্রতিনিধি সাকিব বিশ্বাস, ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেবেকা সুলতানা, বাংলাদেশ গার্লস গাইড অ্যাসোসিয়েশনের নির্বাহী কমিটির সদস্য ফাহমিদা রহমান ও রোভার স্কাউট ফিরোজ হোসেন।



কমেন্ট বক্স