জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার এশা নামাজের পর শাহাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে এ সমাবেশের আয়োজন করা হয়। ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শহিদুল ইসলাম খানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জীবননগর উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন খাঁন খোকন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মঈন উদ্দীন ময়েন, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আতিয়ার রহমান, সাধারণ সম্পাদক আজিম খান, বিএনপি নেতা আব্দুল ওয়াহেদ মিয়া, সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সোনা, সাবেক ইউপি মেম্বার শহিদুর রহমান, সহসভাপতি খন্দকার নাসির উদ্দীন সোহাগ, সাংগঠনিক সম্পাদক শেখ হাফিজুর রহমান হাফিজ, জেলা যুবদলের সদস্য সমসের আলী, জেলা ছাত্রদলের সহসভাপতি সাইদুর রহমান বাবু, ৭ নম্বর ওয়ার্ড বিএনপি'র সহসভাপতি হোসেন আলী, সাধারণ সম্পাদক কলিমুদ্দীন খান কলি, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ প্রমুখ।
সমীকরণ প্রতিবেদন