আলমডাঙ্গার হাটবোয়ালিয়া পুরানো বাজারে অবস্থিত দারুল কোরআন মডেল মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংর্বধনা দেওয়া হয়। গতকাল শনিবার সকাল সাড়ে ৯টায় মাদ্রাসার পরিচালক কামরুল হাসান সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজনগর দাখিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত সুপার ও হাটবোয়ালিয়া বাজার জামে মসজিদের খতিব মাওলানা লুকমান হুসাইন।
বিশেষ অতিথি ছিলেন মাদ্রাসার প্রধান উপদেষ্টা নুরমোহাম্মদ, মাওলানা আবুল বাশার, মাওলানা জাফিরুল ইসলাম, মো. রাইতাল হক, সাংবাদিক মুর্শিদ কলিন। অনুষ্ঠান পরিচালনা করেন মাদ্রসার সহকারী পরিচালক ও শিক্ষক মাওলানা মইন উদ্দিন। এছাড়া উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক মুহসিনা খাতুন, (ইবি, আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ) সহকারী শিক্ষক হাসমত আলি, রফিকুল ইসলাম, খালেদা খাতুন প্রমুখ।
সমীকরণ প্রতিবেদন