রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদায় সড়ক দুর্ঘটনায় তিন সন্তানের জননী নিহত

  • আপলোড তারিখঃ ২৯-১২-২০২৪ ইং
দামুড়হুদায় সড়ক দুর্ঘটনায় তিন সন্তানের জননী নিহত

দামুড়হুদায় সড়ক দুর্ঘটনায় খুকুমণি মোল্লা (৩৫) নামের তিন সন্তানের জননী নিহত হয়েছেন। গতকাল শনিবার সকাল ৯টার দিকে দামুড়হুদার চন্দ্রবাস গ্রামে এই দুর্ঘটনা ঘটে। খুকুমণি মোল্লা মুজিবনগর উপজেলার রতনপুর গ্রামের ভানতা মোল্লার স্ত্রী।

জানা গেছে, খুকুমণি মোল্লা পাখিভ্যানে তার ছেলেকে নিয়ে দর্শনা রেলস্টেশনে যাওয়ার পথে চন্দ্রবাস গ্রামে পৌঁছালে বাইসাইকেল ও পাখিভ্যানের সংঘর্ষে সড়কে ছিটকে পড়েন। এতে খুকুমণি গুরুতর জখম হলে তাকে উদ্ধার করে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়ার আগে পথে মৃত্যু হয়।

দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মুজিনগর এলাকার এক নারী চন্দবাস গ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। আমরা যাওয়ার পৌঁছানোর তাকে মুজিবনগর নিয়ে যাওয়া হয়।



কমেন্ট বক্স