রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদায় ফারিয়ার উদ্যোগে বিদায় সংবর্ধনা ও বনভোজন

  • আপলোড তারিখঃ ২৯-১২-২০২৪ ইং
দামুড়হুদায় ফারিয়ার উদ্যোগে বিদায় সংবর্ধনা ও বনভোজন

দামুড়হুদায় ফারিয়ার উদ্যোগে বিদায় সংবর্ধনা ও বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দামুড়হুদা মিনি স্টেডিয়াম মাঠে এই সংবর্ধনা ও বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়।
জানা গেছে, দীর্ঘ পাঁচ বছর যাবত হেলথ কেয়ার প্রতিনিধি মো. শহিদুল ইসলাম ও বিকন ফার্মাসিউটিক্যালের প্রতিনিধি মিলন দামুড়হুদায় কর্মরত ছিলেন। কোম্পানির সিদ্ধান্তে বদলিজনিত কারণে তাদের ঢাকায় ট্রান্সফার করা হয়। এ কারণে দামুড়হুদা ফারিয়ার উদ্যোগে বিদায়ী সহকর্মীকে বিদায়ী ক্রেস্ট প্রদান করা হয়। হেলথ কেয়ার কোম্পানির প্রতিনিধি শহিদুল ইসলামের হাতে ক্রেস্ট তুলে দেয় দামুড়হুদা ফারিয়ার সভাপতি মোজাম্মেল হক। পরে সকল সদস্য মিলে তাদের ক্রেস্ট প্রদান করা হয়।

দামুড়হুদা ফারিয়ার সভাপতি মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফারিয়ার সিনিয়র সহসভাপতি ফিরোজ হোসেন, সহসভাপতি গৌতম মন্ডল, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক সাইদুর রহমান, অর্থ সম্পাদক ডালিম উদ্দিন, হামদার্দ ল্যাবরেটরিজের প্রচার সম্পাদক সোহেল রানা, ক্রীড়া সম্পাদক আসাদুজ্জামান, নির্বাহী সদস্য ইমরান হোসেন, আবু বক্কর, শ্রী নয়ন কুমার।
এছাড়া উপস্থিত ছিলেন নাভানা কোম্পানির আলামিন স্কয়ার কোম্পানির রাসেল ও বেলাল, বিকন ফার্মার তানভীর হোসেন, ওয়ান ফার্মার আব্বাস উদ্দিন, বেক্সিমকো কোম্পানির তাপস কুমার, জিসকা কোম্পানির ওমর আলী, অ্যারিস্টোফার্মা কোম্পানির আব্দুস সাত্তার, এসিআই কোম্পানির আহসান উল্লাহ, গ্লোব কোম্পানির তৌফিকুর রহমান খুশবু ওএসএল কোম্পানির রাফসান জনি, ইবনে সিনা কোম্পানির আব্দুল খালেক, কেমিস্ট ল্যাবরেটরিজ এর খালেকুজ্জামান, এক্সট্রা বায়ো ফার্মা লিমিটেডের হাসিবুজ্জামান ও ওরিঅন ফার্মার ইকরামুল হক, স্কয়ার ফার্মার সাইদুজ্জামান, রেনেটা কোম্পানির মেহেদী হাসান। অনুষ্ঠান পরিচালনা করে ফারিয়ার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাঈদুর রহমান।



কমেন্ট বক্স