দামুড়হুদায় চিৎলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ জয়ন্তী উৎসব উপলক্ষে পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেল ৫টার দিকে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে বিদ্যালয়ের মাঠে এই পুরস্কার বিতরণ করা হয়। শতবর্ষ উদ্যাপন কমিটির সভাপতি অ্যাড. বজলুর রহমান ডাবলুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু, দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি শামসুজ্জোহা পলাশ, সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক শাহজালাল বাবু।
প্রাক্তন কৃতি ছাত্রদের মধ্যে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা জজ কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আব্দুল কুদ্দুস, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, ইমাদাদ হোসেন, দেলোয়ার হোসেন দলু, সোনালি ব্যাংকের সাবেক জিএম আমির হোসেন, ঢাকা হাই কোর্টের অ্যাডভোকেট রুস্তম খান, ড. জামিল রশিদ শিবলু, গোবিন্দহুদা মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইকবল হোসেন, সহকারী শিক্ষক বিপুল কুমার, সফল তরুণ উদ্যোক্তা কলকাতা ইউনিভার্সিটির সাবেকে ছাত্র জাহাঙ্গীর আলম, জাতীয় বৃক্ষরোপণে পুরস্কার প্রাপ্ত ব্যক্তিত্ব মঙ্গল সাধু, চুয়াডাঙ্গা জর্জ কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট নাজমুল হাসান লাভলু, সার্জেন্ট শ্যামল কুমার হালদার, সাব ইন্সপেক্টর তারক কুমার হালদার, ডা. আশিকুজ্জামান, শতবর্ষী প্রবীণ ব্যক্তিত্ব আব্দুর জলিল মালিতা, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল খালেক খান, সাধারণ সম্পাদক বকুল হোসেন, সাংবাদিক শেখ হাতেম আলী, দামুড়হুদা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও শতবর্ষ উদ্যাপন কমিটির সাধারণ সম্পাদক প্রভাষক আবুল হাসেম।
অ্যাডভোকেট হাসানুজ্জামান সবুজের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহিম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনসার আলী, কৃষকদল নেতা তোতাম আলী, শামসুল ইসলাম,সদস্য সচিব মাহফুজুর রহমান মিল্টন, যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ, তরিকুল ইসলাম লিটন, সদস্য ইজাজুল হক, যুবদল নেতা শওকত হোসেন, লাভলু, আব্দুস সালাম, খোকন আলী, দেলোয়ার হোসেন, আউয়াল হোসেন, সেচ্ছাসেবক দল নেতা সয়োয়ার হোসেন প্রমুখ।
তিন দিনব্যাপী চিৎলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ জয়ন্তী উৎসবের নানা আয়োজনের মধ্যে ছিল প্রাক্তন ছাত্রদের স্মৃতিচারণ, যাত্রাপালা, নানারকম ঐতিহ্যবাহী ক্রীড়া প্রতিযোগিতা, দেশের খ্যাত নামা শিল্পীদের নিয়ে কনসার্ট, কৃতি ছাত্রদের মধ্যে ক্রেস্ট বিতরণ ও পুরস্কার বিতরণ। তিন দিনব্যাপী শতবর্ষ জয়ন্তী উৎসবের সার্বিক ব্যবস্থপনায় ছিলেন উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক আশরাফুল আলম বাবলু।
সমীকরণ প্রতিবেদন