মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় পুকুরে বিষ প্রয়োগ, ভুসিমাল লুটপাট ও বিএনপির অফিস ভাঙচুরের অভিযোগ

  • আপলোড তারিখঃ ২৯-১২-২০২৪ ইং
আলমডাঙ্গায় পুকুরে বিষ প্রয়োগ, ভুসিমাল লুটপাট ও বিএনপির অফিস ভাঙচুরের অভিযোগ

আলমডাঙ্গার রামদিয়া কায়েতপাড়া গ্রামের ৫ একর মাছের ঘেরে বিষ প্রয়োগ করে প্রায় ১৫ লক্ষ টাকার মাছ মেরে ফেলার অভিযোগ উঠছে। গত শুক্রবার রাতে কোনো এক সময় আলমডাঙ্গা উপজেলার রামদিয়া কায়েতপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মাছের ঘেরের মালিক কহিনুর বেগম অভিযোগ করেন, ২০-৩০ জন ব্যক্তি নারায়কান্দি মৌজায় জোরপূর্বক পাহারাদারকে বেঁধে রেখে ঘের থেকে প্রায় ১০ লক্ষ টাকার মাছ, ঘেরের পাশে থাকা হাঁস-মুরগি ধরে নিয়ে যায়। পাশাপাশি ঘেরের গাছপালারও ব্যাপক ক্ষয়ক্ষতি করে। পরবর্তীতে হরিণাকুণ্ডু থানা ও আলমডাঙ্গা থানা পুলিশের সহযোগিতায় কিছু মাছ ধরে বিক্রি করা হয়েছে বলে কহিনুর বেগম জানিয়েছেন।
কহিনুর বেগম অভিযোগ করেন, গতকাল শনিবার বিকেলে তিনি ও তার পরিবারের সদস্যরা কায়েতপাড়া ভাই ভাই এন্টারপ্রাইজ থেকে মাছের খাবার ও ভুসিমাল আনতে গেলে কিছু দুস্কৃতকারী তাদের ওপর হামলা চালায়। এসময় তারা জেলা বিএনপির সাধারণ সম্পাদকের ছবি ভাঙচুরসহ অফিসের আসবাবপত্র নষ্ট করে। দুষ্কৃতকারীরা কহিনুর বেগমকে গোডাউনের ভেতরে আটকে রেখে বেধড়ক মারধর করে এবং ১০ বস্তা ভুসিমাল লুট করে নিয়ে যায়। দেশীয় অস্ত্রের ভয়ে কেউ কোনো প্রতিবাদ করার সাহস পায়নি।
স্থানীয়রা জানান, কায়েতপাড়া এলাকার জমি সংক্রান্ত বিরোধ এবং পূর্বে ঘটে যাওয়া হত্যাকাণ্ডের জেরে এসব লুটপাট ও সংঘাতের ঘটনা ঘটছে।
এ বিষয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান বলেন, ‘এমন একটি ঘটনার বিষয়ে শুনেছি। তবে বিএনপির অফিস ভাঙচুর ও লুটপাটের বিষয়ে কোনো সত্যতা পাওয়া যায়নি। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। অভিযোগ পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’



কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে তেল নিয়ে বিবাদ, বৈষম্যবিরোধী কর্মীকে পিটিয়ে হত্যার জেরে