রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জনবাণী পত্রিকার সম্পাদক ও প্রকাশকসহ চার সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে চুয়াডাঙ্গায় মানববন্ধন

  • আপলোড তারিখঃ ২৯-১২-২০২৪ ইং
জনবাণী পত্রিকার সম্পাদক ও প্রকাশকসহ চার সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে চুয়াডাঙ্গায় মানববন্ধন

দৈনিক জনবাণী পত্রিকার সম্পাদক ও প্রকাশকসহ চারজন সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে চুয়াডাঙ্গায় মানববন্ধন করেছে স্থানীয় সাংবাদিকেরা। গতকাল শনিবার সকাল সাড়ে ৯টায় চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। দৈনিক জনবাণী পত্রিকার চুয়াডাঙ্গা প্রতিনিধি শামসুজ্জোহা রানার সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য দেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি রাজীব হাসান কচি, সহ-সভাপতি রফিক রহমান, সাধারণ সম্পাদক বিপুল আশরাফ, যুগ্ম সাধারণ সম্পাদক ইসলাম রকিব, সিনিয়র সাংবাদিক এমএ মামুন, প্রচার ও প্রকাশনা সম্পাদক জহির রায়হান, দপ্তর সম্পাদক আবুল হাসেম এবং সদস্য মফিজ জোয়ার্দ্দার প্রমুখ। মানববন্ধনটি সঞ্চালনা করেন দৈনিক 40র চুয়াডাঙ্গা প্রতিনিধি মেহেরাব্বিন সানভি।
মানববন্ধনে বক্তারা বলেন, গত বুধবার (২৫ ডিসেম্বর) বিকেলে দৈনিক জনবাণী পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. শফিকুল ইসলাম, ব্যবস্থাপনা সম্পাদক রাজু আহমেদ শাহ, বিশেষ প্রতিনিধি বশির হোসেন খান এবং অনলাইন সম্পাদক আতাউর রহমান হোসেনের ওপর দুর্বৃত্তরা হামলা চালিয়েছে। সমাজের দর্পণ সাংবাদিকদের উপর এই জঘন্যতম হামলার আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একইসাথে এ ঘটনায় জড়িতদের অবিলম্বে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।
বক্তারা আরও বলেন, বর্তমান সরকারকে বিষয়টি গুরুত্ব সহকারে দেখতে হবে। এ ধরনের দুর্বৃত্তদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে, যেন ভবিষ্যতে এমন ন্যাক্কারজনক ঘটনা কেউ ঘটানোর সাহস না করে।



কমেন্ট বক্স