মেহেরপুরে র্যালি, আলোচনা সভা ও কেক কাটার মধ্যদিয়ে উদ্যাপিত হলো বৈশাখী টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে প্রেসক্লাবের সামনে থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এস শেষ হয়। পরে প্রেসক্লাবের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল্লাহ আল আমিন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিম ও চ্যানেল২৪-এর নিউজ এডিটর আশরাফুল ইসলাম কোচি। বক্তব্য দেন মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি ফজলুল হক ও সাবেক সভাপতি রুহুল কুদ্দুস টিটো। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য দেন বৈশাখী টিভির মেহেরপুর জেলা প্রতিনিধি হামিদুর রহমান কাজল।
এসময় অতিথিরা বলেন, বাঙালি সংস্কৃতিকে ধারণ করে ও বস্তুনিষ্ট সংবাদ ও বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানের মাধ্যমে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছে বৈশাখী টিভি। আগামীতে বৈশাখী টিভি অনুসন্ধানী ও দুনীতিমূলক সংবাদ পরিবেশন করে সবার সবার কাছে আরও বেশি জনপ্রিয় চ্যানেলে পরিণত হবে বলে আশা প্রকাশ করেন। আলোচনা সভা শেষে অতিথিদের সাথে নিয়ে কেক কাটার আয়োজন করা হয়।
এসময় জেলার বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকসহ বৈশাখী টিভির শুভানাধ্যায়ীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মেহেরপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক বেন ইয়ামিন মুক্ত।
সমীকরণ প্রতিবেদন