রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে বিশিষ্ট ব্যক্তিদের সাথে যুব জামায়াতের মতবিনিময় সভা ও প্রীতিভোজ

  • আপলোড তারিখঃ ২৮-১২-২০২৪ ইং
জীবননগরে বিশিষ্ট ব্যক্তিদের সাথে যুব জামায়াতের মতবিনিময় সভা ও প্রীতিভোজ

জীবননগর উপজেলার বিশিষ্ট ব্যক্তিদের সাথে যুব জামায়াতের মতবিনিময় সভা ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় জীবননগর উপজেলা জামায়াতের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জীবননগর উপজেলা যুব বিভাগের সভাপতি মো. মাজেদুর রহমান লিটন। প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের আমির রুহুল আমিন।

বিশেষ অতিথি জেলা জামায়াতের সেক্রেটারি আসাদুজ্জামান ও তারবিয়্যাত সেক্রেটারি মো. জিয়াউল হক। এসময় উপস্থিত ছিলেন জীবননগর থানা জামায়াতের আমির মাওলানা সাজেদুর রহমান, নায়েবে আমির মাওলানা বেলাল হুসাইন, সেক্রেটারি মো. সাখাওয়াত হোসেন, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আবু বকর সিদ্দিক, আইটি ও প্রচার সেক্রেটারি মো. হারুন অর রশিদ ও পৌর আমির মাওলান ফিরোজ হোসেন। সভা পরিচালনা করেন জীবননগর উপজেলা যুব বিভাগের সেক্রেটারি মো. জাহিদুল ইসলাম।



কমেন্ট বক্স