রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদায় ‘সৌদিয়ান’ রিসোর্টের উদ্বোধন

  • আপলোড তারিখঃ ২৮-১২-২০২৪ ইং
দামুড়হুদায় ‘সৌদিয়ান’ রিসোর্টের উদ্বোধন

চুয়াডাঙ্গা-দর্শনা মহাসড়কের ডুগডুগি হাটের সংলগ্নে ‘সৌদিয়ান’ রিসোর্টের উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেল পাঁচটায় এ রিসোর্টের উদ্বোধন করেন রিসোর্টের মালিক মতিয়ার রহমান। উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন কেরুজ জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মো. শামসুজ্জোহা।
উদ্বোধন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দর্শনা পৌর বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি ও প্রধান সমন্বয়ক হাবিবুর রহমান বুলেট, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, শফিকুল ইসলাম সাবু তরফদার, দর্শনা কেরুজ শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সাবেক সভাপতি তৈয়ব আলী, হাজী জাহিদুল ইসলাম, দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক মশিউর রহমান, মাহবুবুল আলম খোকন, ইবকাল হোসেন, শরীফ উদ্দিন, নাহারুল ইসলাম মাস্টার, লুৎফর রহমান, কুড়ুলগাছী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রশিদ, আব্দুল খালেক প্রমুখ।



কমেন্ট বক্স