মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় জামায়াতের কর্মপরিষদ ও টিম সদস্যদের ওয়ার্কশপ

  • আপলোড তারিখঃ ২৮-১২-২০২৪ ইং
আলমডাঙ্গায় জামায়াতের কর্মপরিষদ ও টিম সদস্যদের ওয়ার্কশপ

আলমডাঙ্গা উপজেলা জামায়াতের উদ্যোগে ইউনিয়ন কর্মপরিষদ ও টিম সদস্যদের নিয়ে ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে সাতটায় আল আমিন সোসাইটি হাফিজিয়া মাদ্রাসার হলরুমে এ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। ওয়ার্কশপে উপজেলা জামায়াতের সেক্রেটারি মামুন রেজা উদ্বোধন বক্তব্য দেন। আলমডাঙ্গা উপজেলা জামায়াতের আমির শফিউল আলম বকুলের সভাপতিত্বে ওয়ার্কশপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা সেক্রেটারি অ্যাড. আসাদুজ্জামান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘জামায়াতের তিন দফার দাওয়াত বাস্তবায়নের রূপই হচ্ছে চার দফা কর্মসূচি। যার মাধ্যমে বাংলাদেশে নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক পন্থায় সুবিচারপূর্ণ শাসন ব্যবস্থা কায়েমের জন্য জুলুম-নির্যাতন ও শোষণমুক্ত পরিবার থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত গঠনমূলক সংস্কার করতে হবে। এর জন্য মুসলমানের কথা ও কাজের গরমিল পরিহার করে ন্যায় এবং ইনসাফভিত্তিক সমাজ গড়ার জন্য আল্লাহর আইন ও সৎ লোকের শাসন ব্যবস্থা কায়েমের চেষ্টা চালাতে হবে।’
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাড. মাসুদ পারভেজ রাসেল, জেলা সমাজকল্যাণ সম্পাদক আলতাফ হোসাইন ও আলমডাঙ্গা পৌর আমির মাহের আলী। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমির ইউসুফ আলী, উপজেলা সেক্রেটারি মামুন রেজা, সহকারী সেক্রেটারি বিলাল হোসাইন, সহকারী সেক্রেটারি তরিকুল ইসলাম, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম, দাওয়াহ ও তালিমুল কুরআন বিভাগের সেক্রেটারি মাওলানা জামিরুল ইসলাম, মসজিদ মিশন ও উলামা বিভাগের সম্পাদক আব্দুল মান্নান, আইন আদালত ও পেশাজীবী সেক্রেটারি মোহাম্মদ আলী, শ্রমিককল্যাণ ও শিল্প বাণিজ্য সেক্রেটারি মেহেদী হাসান, মানবসম্পদ ও মানবাধিকার বিষয়ক সেক্রেটারি শফিউজ্জামান মিঠুসহ ইউনিয়ন আমির/সেক্রেটারি ও দায়িত্বশীল ব্যক্তিরা।



কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে তেল নিয়ে বিবাদ, বৈষম্যবিরোধী কর্মীকে পিটিয়ে হত্যার জেরে