আলমডাঙ্গা বকসীপুরে শিশু-কিশোর কবিতা পাঠ, চিত্রাঙ্কন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বেলা ৩টায় বকসীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে এর আয়োজন হয়। আলোচনা সভায় কবি আব্দুল খালেকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি কথাসাহিত্যিক ওমর আলী মাস্টার। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা প্রেসক্লাব ও সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলাউদ্দিন আহমেদ পাঠাগারের পরিচালক কবি গোলাম রহমান চৌধুরী, মাধবপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফ জাহান আবেদ, কবি হাবিবুর রহমান, উদ্ভাস সাহিত্য সংস্থার সভাপতি কবি কহান কুদ্দুস, কবি সিদ্দিকুর রহমান, বকসীপুর ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য বুলবুল সিরাজী, আবদুস ছালাম, ওয়ার্ড জামায়াতের সভাপতি জিনারুল ইসলাম, ওয়ার্ড বিএনপি নেতা এনামুল হক, ইউসুফ মণ্ডল।
বকসীপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সিরাজুল ইসলামের উপস্থাপনায় বক্তব্য দেন জাহাঙ্গীর আলম, সহকারী প্রধান শিক্ষক মজিবুর রহমান, আজম আলী মণ্ডল। অনুষ্ঠানে ছড়া, কবিতা আবৃত্তি, মোরগ লড়াই, চেয়ার খেলা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়াও আলমডাঙ্গা সাহিত্য পরিষদের পক্ষ থেকে অনুষ্ঠানের আয়োজক কবি আব্দুল খালেককে ক্রেস্ট প্রদান করা হয়।
সমীকরণ প্রতিবেদন