চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নের গাড়াবাড়িয়ায় ‘এক টাকার ফাউন্ডেশন’-এর উদ্যোগে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার গাড়াবাড়িয়া, জাফরপুর ও হানুরবাড়াদি গ্রামের শীতার্তদের মধ্যে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সমাপনী বক্তব্য দেন ফাউন্ডেশনের সভাপতি শরীফ আহমেদ শান্ত। তিনি ৬২ জন শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র উপহার বিতরণের পাশাপাশি এক টাকার ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক মরহুম সুমন মিয়ার রুহের মাগফিরাত কামনা করেন।
অনুষ্ঠানের শুরুতে বক্তব্য দেন এক টাকার ফাউন্ডেশনের ধর্মবিষয়ক সম্পাদক আব্বাস আলী, গাড়াবাড়িয়া উত্তরপাড়া জামে মসজিদের ইমাম শাহাজান হোসেন এবং গাড়াবাড়িয়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মোহাম্মদ মেহেদী হাসান। পরে ইসলামিক আলোচনা ও দোয়া পরিচালনা করা হয়। অনুষ্ঠানে এক টাকার ফাউন্ডেশনের কমিটির সদস্য ও অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
সমীকরণ প্রতিবেদন