রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় বীর মুক্তিযোদ্ধাদের মাঝে কম্বল বিতরণ

  • আপলোড তারিখঃ ২৭-১২-২০২৪ ইং
আলমডাঙ্গায় বীর মুক্তিযোদ্ধাদের মাঝে কম্বল বিতরণ

আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় মুক্তিযোদ্ধা সংসদ চত্বরে ২৪০ জন বীর মুক্তিযোদ্ধার মাঝে এই কম্বল বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও মুক্তিযোদ্ধা সংসদের দায়িত্বপ্রাপ্ত কমান্ডার শেখ মেহেদী ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুর রশিদ, বীর মুক্তিযোদ্ধা শমসের মল্লিক, বীর মুক্তিযোদ্ধা শওকত আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস, বীর মুক্তিযোদ্ধা নবাব আলী, বীর মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী, বীর মুক্তিযোদ্ধা তাইজাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা শফিউদ্দিন, বীর মুক্তিযোদ্ধা খবির উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, বীর মুক্তিযোদ্ধা রবিউল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা এমদাদুল হক প্রমুখ।



কমেন্ট বক্স