জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এস এম আশরাফুজ্জামান টিপু (৫৫) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় ঢাকা মোহাম্মদপুর জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তিনি আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম নাসিম উদ্দীনের বাবা।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র, এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় আন্দুলবাড়ীয়ার পীর কামেল হযরত খাজা পারেশ সাহেবের রওজা কেন্দ্রীয় কবরস্থান ও ঈদগাহ ময়দানে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তার লাশ কবরস্থানে দাফন করা হয়। জানাজায় শরীক হন আন্দুলবাড়ীয়া ইউনিয়নপরিষদের সাবেক চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম মোক্তার, সাবেক চেয়ারম্যান সাখাওয়াত হোসেন, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাব্দার রহমান বিশ্বাস, বিএনপি নেতা শমসের আলী, আবু জাফর, ইউনিয়ন জামায়াতের সহকারী সেক্রেটারি মোল্লা হাসিবুল হোসেন শান্ত, ব্যবসায়ী মোহা. আব্দুল লতিফ বিশ্বাস প্রমুখ।
সমীকরণ প্রতিবেদন