রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনা সরকারি কলেজে ১৯৮৯ ব্যাচের দ্বিবার্ষিক সম্মেলন

  • আপলোড তারিখঃ ২৭-১২-২০২৪ ইং
দর্শনা সরকারি কলেজে ১৯৮৯ ব্যাচের দ্বিবার্ষিক সম্মেলন

দর্শনা সরকারি কলেজে ১৯৮৯ সালে ১ম বর্ষে ভর্তি ব্যাচের ‘বন্ধুজন-৮৯ উৎসব ও দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দর্শনা অডিটরিয়ামে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই সম্মেলন অনুষ্ঠিত হয়। বন্ধুজন-৮৯ এর আহ্বায়ক আজিজুল হকের সভাপতিত্বে এবং আওয়াল হোসেন ও সালাউদ্দিন কাজলের সঞ্চালনায় সকাল ৯টায় পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে উৎসবের শুভ সূচনা হয়।

কুরআন তিলাওয়াত করেন হাফেজ মো. ওয়ালিদ। অনুষ্ঠানের প্রথম পর্বে আহ্বায়ক আজিজুল হকের শুভেচ্ছা বক্তব্যের পর স্মৃতিচারণ করেন যুগ্ম আহ্বায়ক আব্দুল হাকিম, এরাশাদুল হক কচি, মমতাজ খাতুন, মোবারক হোসেন, সরজিৎ কুমার, মজিবার রহমান, সলিমুউল্লাহ, হাসিবুর রহমান, হামিদুর রহমান বাবলু, আ সা আজাদ বিপুসহ অন্যান্য বন্ধুরা। বেলা ১টায় নামাজের বিরতি ও মধ্যাহ্নভোজের পর দ্বিতীয় পর্ব ২০২২-২৪ মেয়াদের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ বিপু বিগত কার্যক্রমের রিপোর্ট পেশ করেন এবং ২০২৪-২৬ মেয়াদের নবগঠিত কমিটির নাম প্রস্তাব করেন।

``

বন্ধুজন ৮৯-এর ২০২৪-২৬ মেয়াদকালীন কমিটি:
সভাপতি শেখ আরিফ, সহসভাপতি আজিজুল হক, সাধারণ সম্পাদক এরশাদুল হক কচি, সহ-সাধারণ সম্পাদক জাকির মামুন, সাংগঠনিক সম্পাদক মোজাফফর হোসেন ইনু, অর্থ সম্পাদক শাকিল আহমেদ লাড্ডান, নির্বাহী সদস্য, সরজিৎ কুমার, মো. সলিমুল্লাহ, আ. রাজ্জাক, মজিবর রহমান, মোবারক হোসেন, মাহমুদা নাসরিন মুন্নি, নাসিমা খাতুনের নাম সর্বসম্মতিক্রমে প্রস্তাব করা হয়। এরপর সকল বন্ধুদের মাঝে উৎসব স্মারক বিতরণের পর অনুষ্ঠানের সভাপতি উৎসবের সমাপনী ঘোষণা করেন।



কমেন্ট বক্স