রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনায় স্যানিটেশন ব্যবহারের লক্ষ্যে ওরিয়েন্টেশন ও উপকরণ বিতরণ

  • আপলোড তারিখঃ ২৭-১২-২০২৪ ইং
দর্শনায় স্যানিটেশন ব্যবহারের লক্ষ্যে ওরিয়েন্টেশন ও উপকরণ বিতরণ

দর্শনায় স্যানিটেশন উন্নয়ন কর্মসূচি স্থ্যস্থ্য সম্মত স্যানিটেশন ও রিয়েন্টেশন ও উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় মৌচাক উন্নয়ন সংস্থার বাস্তবায়নে এ ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়। সভায় দর্শনা পৌরসভার কালিদাসপুর গ্রামের ১৬ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্যের মাঝে বিনা মূল্যে সেমিপাকা স্থাপনসহ প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়েছে।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওরিয়েন্টেশন পরিচালনা করেন দামুড়হুদা জনস্বাস্থ্য অধিদপ্তরের উপ-প্রকৌশলী মোহাম্মদ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলার সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ হোসনে মোবারক শিলন ও সংস্থার নির্বাহী পরিচালক মনিরুজ্জামান মান্নান। অনুষ্ঠান পরিচালনা ও সহযোগিতা করেন মৌচাক উন্নয়ন সংস্থার ম্যানেজার মকবুল হোসেন ও জিল্লুর রহমান। এ নিয়ে দর্শনা কালিদাসপুর গ্রামের আদিবাসী সম্প্রদায়ের ১৪০টি পরিবারকে স্যানিটেশন সহযোগিতা প্রদান করল মৌচাক সমাজ উন্নয়ন সংস্থা।



কমেন্ট বক্স