জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়ন জামায়াতে ইসলামীর আয়োজনে দ্বিতীয় দিনের মতো এলাকার অসহায়, দুস্থ, সুবিধাবঞ্চিত, ভ্যান চালক ও শ্রমিক শ্রেণির শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে সীমান্ত ইউনিয়ন জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা মানুষের বাড়ি বাড়ি গিয়ে এ শীতবস্ত্র বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন সীমান্ত ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির আব্দুল ওয়াহেদ, বায়তুলমাল সম্পাদক জামাল উদ্দিন, তারাবিয়ত সম্পাদক নাসির উদ্দিন প্রমুখ।
সমীকরণ প্রতিবেদন