‘সবার আগে বাংলাদেশ তারেক রহমান’ স্লোগানকে সামনে রেখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করেছে মেহেরপুর জেলা বিএনপি। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে মেহেরপুর সরকারি উচ্চবিদ্যালয় মাঠ থেকে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ অরুনের নেতৃত্বে একটি মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মেহেরপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
পরে সেখান থেকে সাধারণ মানুষের মাঝে এ লিফলেট বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক ও পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি জাহিদুল হক জাহিদ, জেলা কৃষক দলের সভাপতি মাহবুবুর রহমান, জেলা ছাত্রদলের সভাপতি আকিব জাভেদ সেনজির প্রমুখ।
সমীকরণ প্রতিবেদন