রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুর জেলা বিএনপির নেতৃবৃন্দকে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের শুভেচ্ছা জ্ঞাপন

  • আপলোড তারিখঃ ২৭-১২-২০২৪ ইং
মেহেরপুর জেলা বিএনপির নেতৃবৃন্দকে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের শুভেচ্ছা জ্ঞাপন

মেহেরপুর জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দকে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ শুভেচ্ছা জ্ঞাপন করেছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ জেলা শাখা মেহেরপুরের পক্ষ থেকে মেহেরপুর জেলা বিএনপির নবনির্বাচিত আহ্বায়ক কমিটিকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।

মেহেরপুর জেলা পূজা উদ্‌যাপন পরিষদের সদস্যসচিব ড. অশোক চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর জেলা বিএনপির আহ্বায়ক জাভেদ মাসুদ মিল্টন। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক প্রভাষক ফয়েজ মোহাম্মদ, মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আজমল হোসেন মিণ্টু, মেহেরপুর জেলা যুবদলের আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট এহান উদ্দিন মনা, জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি এস এম ফিরোজুর রহমান প্রমুখ।

এসময় প্রধান অতিথির বক্তব্যে জাভেদ মাসুদ মিল্টন বলেন, ‘ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। আর সবার আগে ভাবতে হবে আমরা সবাই বাংলাদেশি, তাইতো আমাদের দেশে সংখ্যালঘু বলে কোনো শব্দ আমরা বলতেও চাই না, শুনতেও চাই না। তাছাড়া আগামীতে বাংলাদেশ তথা মেহেরপুর জেলায় বিএনপিকে সুসংগঠিত করে আগামীর জাতীয় সংসদ নির্বাচনে মেহেরপুরের মাটির যে দুটি আসন রয়েছে, সেই দুটি তারেক রহমানকে উপহার দেওয়ায় আমাদের মূল লক্ষ্য। তাছাড়া আপনারা যারা বিভিন্ন ধর্মের অনুসারী রয়েছেন, আপনাদের সকলের নিশ্চিদ্ধ নিরাপত্তা ব্যবস্থায় আমরা বদ্ধপরিকর।’



কমেন্ট বক্স