মঙ্গলবার, ১৮ অগাস্ট, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনা চেকপোস্টে ভারতীয় মদসহ ভুয়া পুলিশ সদস্য আটক

  • আপলোড তারিখঃ ২৭-১২-২০২৪ ইং
দর্শনা চেকপোস্টে ভারতীয় মদসহ ভুয়া পুলিশ সদস্য আটক

দর্শনা চেকপোস্টে ভারতীয় মদসহ এক ভুয়া পুলিশ সদস্যকে আটক করেছে বিজিবি। আটককৃত ভুয়া পুলিশ পরিচয় দানকারী ব্যক্তি ঝিনাইদহ জেলার নগরবাথান গ্রামের মণ্টু লাল ঘোষের ছেলে শিমুল কুমার ঘোষ (৩৫)। বিজিবির দর্শনা আন্তর্জাতিক চেকপোস্ট (আইসিপি) ক্যাম্প জানায়, চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) দর্শনা আইসিপিতে কর্মরত হাবিলদার শহিদুল ইসলামের নেতৃত্বে একটি টহলদল বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে দর্শনা আইসিপির সামনে হতে ভারতীয় ১ বোতল মদ ও ১টি রিয়েলমি মোবাইলসহ পুলিশের কনস্টেবল পরিচয় প্রদানকারী ভুয়া পুলিশকে আটক করা হয়। তার বিরুদ্ধে মামলা দিয়ে দর্শনা থানায় সোপর্দ করা হয়েছে।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সড়ক নিরাপত্তা ও সচেতনতামূলক কর্মশালা