রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সহায়তা উপকরণ বিতরণ

  • আপলোড তারিখঃ ২৭-১২-২০২৪ ইং
চুয়াডাঙ্গায় প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সহায়তা উপকরণ বিতরণ

চুয়াডাঙ্গায় প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সহায়তা উপকরণ বিতরণ করা হয়েছে। চুয়াডাঙ্গা জেলা প্রশাসন এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের আয়োজনে গতকাল বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সহায়তা উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সহায়তা উপকরণ বিতরণ করেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। চুয়াডাঙ্গা সরকারি প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের উদ্যোগে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক কার্যালয়ে ৪০ জন শারীরিক প্রতিবন্ধীকে হুইলচেয়ার, ৩ জনকে ওয়াকার এবং একজনকে ১টি কর্নার চেয়ার উপহার দেওয়া হয়। এসময় আরও উপস্থিত ছিলেন প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা আনোয়ারুল ইসলাম এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালট্যান্ট ডা. নুর আলম আকাশ।



কমেন্ট বক্স