রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের আগমন উপলক্ষে প্রস্তুতি সভা

  • আপলোড তারিখঃ ২৭-১২-২০২৪ ইং
জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের আগমন উপলক্ষে প্রস্তুতি সভা


চুয়াডাঙ্গায় জামায়াতের কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমানের আগমন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টায় ভার্চ্যুয়াল প্ল্যাটফর্মে চুয়াডাঙ্গা জেলা জামায়াতের নেতৃবৃন্দের সাথে এ সভা অনুষ্ঠিত হয়। জামায়াতের জেলা সেক্রেটারি আসাদুজ্জামানের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন জেলা নায়েবে আমির মাওলানা আজিজুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি অ্যাড. মাসুদ পারভেজ রাসেল, আব্দুল কাদেরসহ জেলা কর্মপরিষদ সদস্য, থানা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ, মহিলা বিভাগ, ছাত্র সংগঠনসহ বিভিন্ন বিভাগের দায়িত্বশীলরা।

সভায় সভাপতির বক্তব্যে মাওলানা আজিজুর রহমান বলেন, ‘১৭ জানুয়ারি সকাল ৭টার পরে এলে কেউ মাঠে জায়গা পাবেন না।’ এসময় তিনি সকল পর্যায়ের দায়িত্বশীলদের নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালনের নির্দেশ দেন।’ সভার শুরুতে কুরআন তিলাওয়াত করেন উথলী ইউনিয়নের সেক্রেটারি হাফেজ হাসানুজ্জামান।



কমেন্ট বক্স