চুয়াডাঙ্গায় সারাবাংলা ৮৮ ফাউন্ডেশনের উদ্যোগে সপ্তাহব্যাপী কম্বল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে এই কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সারাবাংলা ৮৮ চুয়াডাঙ্গা জেলা প্যানেলের কো-অর্ডিনেটর বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডা. সায়ীদ মেহবুব উল কাদির। বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং ৮৮ ব্যাচের বন্ধু শরীফুজ্জামান শরীফ, ডা. ওয়ালিউর রহমান নয়ন ও প্রকৌশলী শামীমুর রহমান রুমেল।
এসময় উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ সাংবাদিক রিফাত রহমান, এমদাদ হোসেন, শারমিন দিলারা লুনা, মীর আশরাফ আলী, মহসিন আলী, এ.এস.এম.শাহজাহান ঝণ্টু, সোহেল আহমেদ সজল, একরামুল হক, নাসির উদ্দীন, আব্দুল মজিদ, সব্যসাচী সাহা রাজু, হামিদুল ইসলাম, শফিকুল ইসলাম জিন্নাহ, মনোজ কুমার আগরওয়ালা, আহমদ তৌফিক এহসান বাবু, বিল্লাল হোসেন,মজিবুর রহমান, আমির খসরু, মোজাম্মেল হক নেণ্টু, নাসির উদ্দীন, জাহাঙ্গীর, ইমরোজ মোল্লা, জহুরুল ইসলাম প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আওলিয়ার রহমান ও শিক্ষক মামুন উর রশীদ।
সমীকরণ প্রতিবেদন