রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদার হেমায়েতপুরে নিম্নমানের ইট দিয়ে রাস্তা নির্মাণ

  • আপলোড তারিখঃ ২৬-১২-২০২৪ ইং
দামুড়হুদার হেমায়েতপুরে নিম্নমানের ইট দিয়ে রাস্তা নির্মাণ

পানি উন্নয়ন বোর্ডের আওতায় দামুড়হুদা উপজেলার তিন জায়গায় ফ্ল্যাট সোলিংয়ের রাস্তা নির্মাণের কাজ চলছে। নিম্নমানের ইট দিয়ে এসব রাস্তার নির্মাণকাজ করায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টার দিকে জনগণের চাপে চুয়াডাঙ্গা পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী বকুল আহমেদ ঘটনাস্থলে গিয়ে সাময়িকভাবে কাজটি বন্ধ রাখার নির্দেশ দেন। তবে নির্দেশ অমান্য করেই চলছে নিম্নমানের ইট দিয়ে রাস্তা তৈরির কাজ।
এলাকাবাসী সূত্রে জানা যায়, হেমায়েতপুর গ্রামের ভৈরব নদের পাশের রাস্তা দিয়ে মাঠের ফসল ঘরে তোলেন গ্রামের চাষিরা। বর্ষার সময় কাদার জন্য এ রাস্তা দিয়ে চলাচল করতে না পারায় পানি উন্নয়ন বোর্ডের আওতায় ফ্ল্যাট সোলিংয়ের কাজ শুরু হয়। কাজের প্রথম থেকেই নিম্নমানের ইট দিয়ে কাজ শুরু করে। গ্রামবাসীর চাপেও কোনো কাজ হয়নি। কাজ ঠিকই চালিয়ে যাচ্ছে কারো কোনো তোয়াক্কা না করে। এই নিম্নমানের ইট দিয়ে কাজ করাই এলাকার সাধারণ মানুষের মাঝে চাপা ক্ষোভ সৃষ্টি হয়েছে।

হেমায়েতপুর গ্রামের একজন একজন কৃষক বলেন, ‘কাঁচা রাস্তায় ভালো ছিল। এমন ইট দিয়ে রাস্তা করার মানেই হয় না। একেবারে নিম্নমানের ইট। ভালো মানের ইট দিয়ে রাস্তা না হলে সাধারণ মানুষ মানবে না।
জানা গেছে, পানি উন্নয়ন বোর্ডের প্রায় ১ কোটি টাকা বরাদ্দকৃত ৩৮ হাজার ৭০৪ ফুট রাস্তাটি নির্মাণের জন্য টেন্ডার পায় কুষ্টিয়ার সৈকত এন্টারপ্রাইজ। কুষ্টিয়ার সৈকত এন্টারপ্রাইজ রাস্তার কাজ করার জন্য দায়িত্ব দেয় চুয়াডাঙ্গার নাসির মোল্লার। এখন রাস্তা নির্মাণ কাজের দেখভাল করছেন নাসির মোল্লার ছেলে আরিফ শুভ।

আরিফ শুভ বলেন, ‘আমরা টাকা দিচ্ছি ১ নম্বর ইটের। ইট তো নিম্নমানের হওয়ার কথা না। কেন এমন হচ্ছে বিষয়টি আমি দেখছি।’ চুয়াডাঙ্গা পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশরী বকুল আহমেদ বলেন, ‘দামুড়হুদা হেয়ামতপুর তিন জায়গায় কাজ হচ্ছে। নিম্নমানের ইট দিয়ে রাস্তা নির্মাণ করার অভিযোগে পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে সত্যতা নিশ্চিত করে কাজটি আপাতত বন্ধ রাখা রেখেছি।’
এদিকে, রাস্তাটি ভালোমানের ইট দিয়ে তৈরি হবে এমনটিই আশা করেন এলাকার সাধারণ মানুষের। তারা দ্রুত নিম্নমানের ইট তুলে ভালো মানের ইট দিয়ে রাস্তা তৈরির দাবি জানিয়েছে।



কমেন্ট বক্স