রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় কোর্টপাড়ার শফিকুল আলমের ইন্তেকাল

  • আপলোড তারিখঃ ২৬-১২-২০২৪ ইং
চুয়াডাঙ্গায় কোর্টপাড়ার শফিকুল আলমের ইন্তেকাল

চুয়াডাঙ্গা পৌর এলাকার কোর্টপাড়ার (চাঁদমারী মাঠ সংলগ্ন) বাসিন্দা শফিকুল আলম ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। গতকাল বুধবার সন্ধ্যা ৬টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। তিনি কোর্টপাড়ার মরহুম আব্দুল করিমের মেজ ছেলে। মৃত্যুকালে শফিকুল আলম স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

পরিবারের সদস্যরা জানান, বার্ধক্যজনিত বিভিন্ন রোগে দীর্ঘদিন ভুগছিলেন শফিকুল আলম। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়, সেখানেই তিনি শেষ গতকাল সন্ধ্যায় নিঃশ্বাস ত্যাগ করেন। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা কোর্ট জামে মসজিদে তাঁর জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। এবং জানাজা শেষে রেলস্টেশন সংলগ্ন জান্নাতুল মওলা কবরস্থানে তাঁকে দাফন করা হবে।



কমেন্ট বক্স