আলমডাঙ্গা থানা পুলিশের অভিযানে ১৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ১ হাজার ২৪০ টাকা উদ্ধার করা হয়েছে। এ সময় মো. শাহীন (২৫) কে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার রাত সাড়ে ৯টার দিকে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমানের নেতৃত্বে এসআই কাজী শামসুল আলমসহ সঙ্গীয় ফোর্স মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। গ্রেপ্তারকৃত শাহীন নওদা বণ্ডবিল গ্রামের মালিথাপাড়ার ওহিদুল হকের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পৌর এরাকার গোবিন্দপুর ধর্মতলা মোড়ে অভিযান চালানো হয়। এসময় ১৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ শাহীন হাতেনাতে গ্রেপ্তার হন। এসময় তার কাছ থেকে মাদক বিক্রির ১ হাজার ২৪০ টাকা উদ্ধার করা হয়। গতকালই উদ্ধারকৃত মাদকদ্রব্য ও টাকা জব্দ তালিকা মূলে জব্দ করেছে পুলিশ। এবং গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
সমীকরণ প্রতিবেদন