সোমবার, ১৭ অগাস্ট, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

১১ মাসে ৫১৬ বেওয়ারিশ লাশ দাফন করেছে আঞ্জুমান

  • আপলোড তারিখঃ ২৬-১২-২০২৪ ইং
১১ মাসে ৫১৬ বেওয়ারিশ লাশ দাফন করেছে আঞ্জুমান

কোটা সংস্কার, সরকার পতনসহ নানা দাবিতে আন্দোলন-সংগ্রামে সরব ছিল পুরো বছর। নিজেদের দাবি নিয়ে রাস্তায় নেমে আইন-কৃঙ্খলা বাহিনীর গুলিতে প্রাণ হারিয়েছেন অন্তত দেড় হাজার সাধারণ মানুষ। বছর জুড়ে চলা এসব ঘটনার মধ্যে সেবামূলক প্রতিষ্ঠান আঞ্জুমান মফিদুল ইসলামই বেওয়ারিশ ৫১৬ লাশ দাফন করেছে। যাদের বেশির ভাগেরই দাফন করা হয়েছে রায়েরবাজারের বুদ্ধিজীবী কবরস্থানে।

রাজধানীর রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে দেখা গেছে,  কবরস্থানটির ৪ নম্বর ব্লকে সারিবদ্ধভাবে অজ্ঞাতনামা লাশ দাফন করা হয়েছে। এসব কবরের কোনোটাতেই নেই কোনো নামফলক, চিহ্ন বা সাইনবোর্ড। নতুন কবরগুলো বাদে বেশির ভাগ কবরেরই উঁচু ঢিবি সমান হয়ে গেছে। কোনো কোনো কবরের মাটি সরে ফাঁকা হয়ে গেছে।  আঞ্জুমানে মুফিদুল ইসলাম সূত্র জানায়, এ বছরের জানুয়ারিতে ৪৪, ফেব্রুয়ারিতে ৩৩, মার্চে ৪৯, এপ্রিলে ৩৭, মে’তে ৫৯, জুনে ৪৮, জুলাইতে ৮১, আগস্ট ৩৪, সেপ্টম্বরে ৩৪, অক্টোবরে ৪৪, নভেম্বর ৫৩ জনের লাশ বেওয়ারিশ ভাবে দাফন করা হয়েছে। তালিকা অনুযায়ী বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের আগে ও পরের সময়ে সবচেয়ে বেশি বেওয়ারিশ লাশ দাফন করেছে প্রতিষ্ঠানটি। সে হিসাবে জুলাই-আগস্ট ও সেপ্টেম্বরেই শুধু বেওয়ারিশভাবে  দাফন করা হয়েছে ১৪৯ জনের লাশ। গত জুলাই মাসের এক তারিখ থেকে আগস্টের ৩১ তারিখ পর‌্যন্ত রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে ১১৫ জনের লাশ বেওয়ারিশভাবে দাফন করেছে আঞ্জুমানে মুফিদুল ইসলাম। তাদের মধ্যে একজন বিদেশি নাগরিক ছিলেন। যাকে সেই দেশের অনুরোধে বাংলাদেশে দাফন করে আঞ্জুমান।  বাকি ১১৪ জনই জুলাই-আগস্টের অভ্যুত্থানে নিহত। যাদের শাহবাগ থানার মাধ্যমে আঞ্জুমানে পাঠায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। শেরে বাংলা নগর থানার মাধ্যমে হস্থান্তর করে শহীদ সোহ্রাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল। এছাড়াও স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল, শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল, কুয়েত মৈত্রী হাসপতাল, কমলাপুর রেলওয়ে থানাসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান থেকে লাশগুলো আসে প্রতিষ্ঠানটির কাছে। যা বেওয়ারিশভাবে উত্তর সিটি করপোরেশন নির্ধারিত স্থান মোহাম্মদপুরের রায়েরবাজার কবরস্থানে দাফন করা হয়েছে।  এছাড়াও দেশের বিভিন্ন স্থানে অজ্ঞাত লাশ দাফনের সংখ্যাও কম নয়।



কমেন্ট বক্স
notebook

আকস্মিক মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী