মঙ্গলবার, ১৮ অগাস্ট, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ফসলি জমির মাটি কেটে ইটভাটায় বিক্রি, ভেকু ও ট্রাক্টর জব্দ

  • আপলোড তারিখঃ ২৫-১২-২০২৪ ইং
ফসলি জমির মাটি কেটে ইটভাটায় বিক্রি, ভেকু ও ট্রাক্টর জব্দ

দামুড়হুদায় ফসলি জমিতে অবৈধভাবে মাটি কাটার অপরাধে ২টি ভেকু ও ৩টি ট্রাক্টর জব্দ করেছে প্রশাসন। এগুলো থানা হেফাজতে দিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে এইচ তাসফিকুর রহমান। এ ঘটনায় ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা সাদ আহাম্মদ বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে দামুড়হুদা উপজেলার পোড়াপাড়া বিল মাঠ থেকে এসব ভেকু ও ট্রাক্টর জব্দ করা হয়।

জানা যায়, উপজেলার পোড়াপাড়া বিল মাঠে ফসলি জমি থেকে মাটি কেটে বিভিন্ন ইটভাটায় বিক্রির খবর পেয়ে অভিযান চালান সহকারী কমিশনার (ভূমি)। অভিযানে তিনি ২টি ভেকু ও ৩টি ট্রাক্টর জব্দ করেন এবং থানায় নিয়ে যান। একইসঙ্গে নিয়মিত মামলা দায়েরের নির্দেশ দেন। অভিযানে উপস্থিত ছিলেন দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী, দামুড়হুদা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মহিদুল ইসলাম এবং সঙ্গীয় ফোর্স।

দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির জানান, ‘মাটি কাটার অভিযোগে ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা সাদ আহাম্মদ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় মামলা করা হয়েছে (মামলা নং-৯, ২৪/১২/২৪ই)।’ তদন্তের স্বার্থে অভিযুক্তদের নাম প্রকাশ করা সম্ভব হয়নি।

দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে এইচ তাসফিকুর রহমান বলেন, ‘মাটি কাটার সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে গেলে অভিযুক্তরা পালিয়ে যায়। তবে ঘটনাস্থলে থাকা ২টি ভেকু ও ৩টি ট্রাক্টর জব্দ করে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সড়ক নিরাপত্তা ও সচেতনতামূলক কর্মশালা