মেহেরপুর জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির উদ্যোগে মুজিবনগরের কেদারগঞ্জ বাজারে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ভিডিও কলে যুক্ত হয়ে জেলা বিএনপির আহ্বায়ক জাবেদ মাসুদ মিল্টন মুজিবনগর বিএনপিকে সুসংগঠিত করার আহ্বান জানিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
এসময় মেহেরপুর জেলা বিএনপির সদস্যসচিব অ্যাড. কামরুল হাসান বলেন, ‘আজকের গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি আমাদের দলের জনগণের কাছে পৌঁছানোর একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আমরা জনগণের অধিকার ও মুক্তির জন্য কাজ করছি এবং আগামীতে আরও বৃহত্তর আন্দোলন পরিচালনা করব।’
জেলা বিএনপির ১ নম্বর যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম বলেন, ‘বর্তমান সরকার জনগণের আস্থা হারিয়েছে। আমরা মেহেরপুর জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের সবাই একযোগে জনগণের অধিকার আদায়ের জন্য কাজ করছি। আজকের এই গণসংযোগ কর্মসূচি তারই একটি অংশ।’
অধ্যাপক ফয়েজ মোহাম্মদ বলেন, ‘বিএনপি সর্বদা জনগণের পাশে ছিল এবং থাকবে। আমরা দেশের মানুষের জন্য একটি সুষ্ঠু, গণতান্ত্রিক পরিবেশ তৈরি করতে চাই।’
জেলা যুবদলের সাধারণ সম্পাদক কাউছার আলী বলেন, ‘আমরা যুবসমাজকে রাজনীতিতে সম্পৃক্ত করে দেশকে উন্নতির পথে নিয়ে যেতে চাই। আমাদের যুবসমাজ আগামী দিনের নেতৃত্বে নিজেদের প্রস্তুত করবে।’
এসময় জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আজমল হাসান মিন্টু, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বিপ্লব, উপজেলা যুবদলের সদস্য সচিব আনোয়ারুল ইসলামসহ অন্যান্য নেতারা বক্তব্য দেন। এদিনের গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচিতে স্থানীয় জনগণের ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়। তারা বিএনপির উদ্দেশ্য ও কর্মকাণ্ডকে সমর্থন জানান। এছাড়া শিবপুর গ্রাম বিএনপির উদ্যোগে একটি কর্মী সভা অনুষ্ঠিত হয়।
সমীকরণ প্রতিবেদন