রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় পাখিভ্যান চালক আলম হত্যা মামলার আসামি গ্রেপ্তার

  • আপলোড তারিখঃ ২৫-১২-২০২৪ ইং
আলমডাঙ্গায় পাখিভ্যান চালক আলম হত্যা মামলার আসামি গ্রেপ্তার

আলমডাঙ্গা থানা-পুলিশ অভিযান চালিয়ে আলোচিত ভালাইপুরের পাখিভ্যান চালক আলমগীর হোসেন আলম হত্যা মামলার আসামি মো. রকিবুল মন্ডলকে (৫৫) গ্রেপ্তার করেছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মু. মাসুদুজ্জামানের নেতৃত্বে এসআই মো. জামাল হোসেন তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। মো. রকিবুল মন্ডল আইন্দিপুর (পূর্বপাড়া) গ্রামের মো. মজিবর মন্ডলের ছেলে। তাকে গতকালই আদালতে প্রেরণ করা হয়।



কমেন্ট বক্স