রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কালিদাসপুর ও কুমারি ইউনিয়ন জামায়াতের কর্মশালা

  • আপলোড তারিখঃ ২৫-১২-২০২৪ ইং
কালিদাসপুর ও কুমারি ইউনিয়ন জামায়াতের কর্মশালা

আলমডাঙ্গা কালিদাসপুর ইউনিয়ন ও কুমারি ইউনিয়ন জামায়াতের উদ্যোগে দায়িত্বশীলদের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা দুইটার দিকে আলামিন সোসাইটি মাদ্রাসার হলরুমে জামায়াতে ইসলামীর বিভিন্ন ওয়ার্ড শাখার দায়িত্বশীলদের আয়োজনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা জামায়াতের আমির ও আলমডাঙ্গা মহিলা ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক মো. শফিউল আলম বকুল।
বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো. বিলাল হোসেন, অফিস সম্পাদক মো. রফিকুল ইসলামসহ ইউনিয়নের সকল কর্মপরিষদ সদস্যবৃন্দ। কর্মশালায় ইউনিয়ন সেক্রেটারি মো. সাদ্দাম হোসেনের উপস্থাপনায় সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াতের আমির মো. আসাদুল হক।



কমেন্ট বক্স