রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ভাংবাড়ীয়া ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা

  • আপলোড তারিখঃ ২৫-১২-২০২৪ ইং
ভাংবাড়ীয়া ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা

ভাংবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা তিনটায় ভাংবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় অডিটরিয়ামে ইউনিয়নের সকল ওয়ার্ডের বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের নিয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ভাংবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি টিপু সুলতান ইউনিয়ন বিএনপির আগামী দিনের সাংগঠনিক কার্যক্রম নিয়ে স্বাগত বক্তব্য দেন।

তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর পর মুক্ত রাজনৈতিক পরিবেশ পেয়েছে বিএনপি। এ সুযোগ কাজে লাগিয়ে দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে চায়। আগামী নির্বাচনে কীভাবে জয়লাভ করা যায়, সে বিষয়ে আমাদের সুসংগঠিত ভাবে কাজ করতে হবে। দলে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সভায় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আবুল কাসেম মাস্টার, বীর মুক্তিযোদ্ধা আতিয়ার রহমান, ভাংবাড়ীয়া ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আতাউল হুদা, সিনিয়র সহসভাপতি আ. কুদ্দুস মিরা, সাংগঠনিক সম্পাদক আ. মাবুদ, যুগ্ম সাধারণ সম্পাদক তুহিবুল হুদা তুহিন, দপ্তর সম্পাদক মোমিরুল ইসলাম রাজু, প্রচার সম্পাদক নাজমুল হক, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি জান মোহাম্মদ, ইউনিয়ন কৃষক দলের সভাপতি জাকির হোসেন, সিনিয়র সহসভাপতি আয়োব আলী, ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি নাজমুল হক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য রাজিব হাসান রাজু ,মহিলা দলের সদস্য মাফুজা ইয়সমিন, উপজেলা যুবদলের সদস্য সেলিম রেজা, ইউনিয়ন যুবদল নেতা আবুজার,রাজিব হুদা,সাধন কুমার, শাহিন,যুব নেতা মহিদুল ইসলাম প্রমুখ।



কমেন্ট বক্স