রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

  • আপলোড তারিখঃ ২৫-১২-২০২৪ ইং
জীবননগরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

জীবননগর উপজেলা আইনশৃঙ্খলা, চোরাচালান প্রতিরোধ ও সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে জীবননগর উপজেলা পরিষদের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আল আমীন।

সভায় উপস্থিত ছিলেন জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন হোসেন বিশ্বাস, উপজেলা সমাজসেবা অফিসার জাকির হোসেন মোড়ল, জীবননগর উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা মো. তাজুল ইসলাম, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা লিটন প্রমুখ। সভায় জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদের বিষয়ে পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত এবং উপজেলার বাসিন্দাদের ভারতীয় সীমান্তের কাটাতারের বেড়ার কাছে যাওয়ার বিষয়ে সতর্ক করা হয়।



কমেন্ট বক্স