রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

১৭ জানুয়ারি চুয়াডাঙ্গায় জামায়াতের আমিরের আগমন সফল করতে জীবননগরে জামায়াতের যুব বিভাগের প্রস্তুতি সভা

  • আপলোড তারিখঃ ২৫-১২-২০২৪ ইং
১৭ জানুয়ারি চুয়াডাঙ্গায় জামায়াতের আমিরের আগমন সফল করতে জীবননগরে জামায়াতের যুব বিভাগের প্রস্তুতি সভা

আগামী ১৭ জানুয়ারি চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে জেলা কর্মী সম্মেলনে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের আগমনকে সফল করার লক্ষ্যে গতকাল মঙ্গলবার বেলা তিনটায় জীবননগর উপজেলা জামায়াতের অফিসে যুব বিভাগের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছ। যুব বিভাগের জীবননগর উপজেলা শাখার সভাপতি মাজেদুর রহমান লিটনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জীবননগর উপজেলা জামায়াতের আমির মাওলানা সাজেদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নায়েবে আমির হাফেজ বিল্লাল হোসেন।

মতবিনিময় সভায় বক্তব্য দেন উপজেলা যুব বিভাগের সহকারী সেক্রেটারি মাহিদুল ইসলাম মিণ্টু, পৌর যুব সভাপতি আরিফুল ইসলাম জোয়ার্দার, উপজেলা সাংগঠনিক সম্পাদক ইয়াছিন আরাফাত, বায়তুলমাল সম্পাদক আব্দুল মোতালেব, অফিস সম্পাদক শামুল আহম্মেদ, তথ্য প্রযুক্তি সম্পাদক নাজমুল হোসেন মৃধা, প্রচার সম্পাদক আশিকুর রহমান প্রতীক, মিডিয়া সেক্রেটারি জিহাদ হোসেন, পৌর যুব সেক্রেটারি সায়মুম শাহরিয়ার প্রমুখ। সভা পরিচালনা করেন উপজেলা যুব সেক্রেটারি জাহিদুল ইসলাম।
সভায় বক্তারা কর্মী সম্মেলনসফল করার জন্য চুয়াডাঙ্গা জেলার সর্বস্তরের জনমানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কামনা করেন। জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের আগমনকে স্মরণীয় করতে যুব বিভাগের পক্ষ থেকে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।



কমেন্ট বক্স