রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে লটারিতে চান্স পেয়েও স্কুলে ভর্তি থেকে বঞ্চিত ৪৫ জন ছাত্রী

  • আপলোড তারিখঃ ২৫-১২-২০২৪ ইং
মেহেরপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে লটারিতে চান্স পেয়েও স্কুলে ভর্তি থেকে বঞ্চিত ৪৫ জন ছাত্রী

লটারির মাধ্যমে ভাগ্য নির্ধারিত হওয়ার পরও বয়সের হেরফের থাকায় মেহেরপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে ৪৫ জন ছাত্রী ভর্তি হওয়ার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। এতে বঞ্চিত হওয়া ছাত্রীরা এবং অভিভাবকরা জেলা প্রশাসকের সাথে দেখা করে এর প্রতিকারের দাবি জানিয়েছেন। গতকাল মঙ্গলবার দুপুরের দিকে ১০-১২ জন অভিভাবক তাদের মেয়েদের সাথে নিয়ে জেলা প্রশাসক সিফাত মেহনাজ এবং অতিরিক্ত জেলা প্রশাসক রনি আলম নুরের সাথে দেখা করেন। দেখা করার পরও কোনো সুরাহা হয়নি বলে ভুক্তভোগী অভিভাবকরা জানিয়েছেন।
জানা গেছে, বিগত কয়েক বছরের ন্যায় ২০২৫ শিক্ষাবর্ষে সরকারি বিদ্যালয়সহ ভালো বিদ্যালয়গুলোতে লটারির মাধ্যমে ভর্তি হয়ে আসছে। এ লক্ষ্যে ২০২৫ শিক্ষাবর্ষে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীর অভিভাবকরা অনলাইনের মাধ্যমে আবেদন করেন। এদিকে, সম্প্রতি লটারি মাধ্যমে যে সকল ছেলে-মেয়েরা ভর্তি সুযোগ পেয়েছে, তাদের ম্যাসেজ দিয়ে জানানো হয়। লটারিতে ভর্তির সুযোগ লাভ করে ভর্তি হতে গিয়ে বাধে বিপত্তি। জানা গেছে, ভর্তির সুযোগ পাওয়া অনেক শিক্ষার্থীর বয়স বেশি থাকায় বিদ্যালয় কর্তৃপক্ষ তাদের ভর্তি নিচ্ছেন না। এতে বিপাকে পড়ে ওই সমস্ত শিক্ষার্থীরা।
মেহেরপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে তৃতীয় শ্রেণির ৩০ জন, এবং ষষ্ঠ শ্রেণিতে ১৫ জন ছাত্রী লটারিতে সুযোগ পেয়েও বয়স কম বেশি হওয়ায় তারা ভর্তি হওয়ার সুযোগ পাওয়া থেকে বঞ্চিত হচ্ছে। অভিভাবকরা জানান, অনলাইনে আবেদন করার সময় এ ধরনের কোনো নির্দেশনা না থাকলেও হঠাৎ করে রেজাল্ট হওয়ার পর ভর্তি হওয়ার সময় বয়সের ব্যাপারটি উঠে আসে। এতে করে ভর্তি সুযোগ না পাওয়ায় তাদের সন্তানরা কান্নায় ভেঙে পড়ে।



কমেন্ট বক্স