রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুর আনসার ও ভিডিপির উদ্যোগে কম্বল বিতরণ

  • আপলোড তারিখঃ ২৫-১২-২০২৪ ইং
মেহেরপুর আনসার ও ভিডিপির উদ্যোগে কম্বল বিতরণ

মেহেরপুরে আনসার ও ভিডিপি সদর দপ্তর থেকে বরাদ্দকৃত খুলনা রেঞ্জাধীন মেহেরপুর জেলায় ২০০ কম্বল বিতরণ করা হয়েছে। মেহেরপুর জেলা কমান্ড্যান্ট মো. সাজ্জাদ মাহমুদের নির্দেশনায় গতকাল মঙ্গলবার সকালে মেহেরপুর জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে মেহেরপুর জেলা কমান্ড্যান্টের কার্যালয় প্রাঙ্গণে আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।
গাংনী উপজেলা ও আনসার ভিডিপি কর্মকর্তা সাইদুর রহমান উপস্থিত থেকে আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে কম্বল বিতরণ করেন। কম্বল বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন মুজিবনগর উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা ফজলে রাব্বি। এসময় অন্যদের মধ্যে মেহেরপুর সদর উপজেলা আনসার ও ভিডিপি অফিসের প্রশিক্ষক ফেরদৌসী বানু, মো. মানিক মিয়া প্রমুখ।



কমেন্ট বক্স