মুজিবনগর ব্লাড ব্যাংক সংগঠনের পক্ষ থেকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার সোনাপুর, ভবেরপাড়া, মানিকনগর, বল্লভপুর, আনন্দবাস, জয়পুর, তারানগর, দারিয়াপুর, মোনাখালী, বাগোয়ান, পুরন্দরপুর এবং গৌরিনগর গ্রামে ৭০টি শীতবস্ত্র বিতরণ করা হয়। মানিকনগর ডিএস আমিনিয়া আলিম মাদ্রাসায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এস এম ফিরোজ রহমান, মুজিবনগর ব্লাড ব্যাংক সংগঠনের সভাপতি ইকবাল হাসান, মাসুদ রানা, সম্রাট, নাহিদ, শিপন এবং সাইমন।
মজিবর ব্লাড ব্যাংক সংগঠনের উপদেষ্টা এস এম ফিরোজ রহমান বলেন, শীতকালে গরিব-দুঃখী মানুষের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। আজকের এই ছোট উদ্যোগটি সমাজের প্রতি আমাদের দায়বদ্ধতার প্রতীক। মুজিবনগর ব্লাড ব্যাংক সংগঠন মানুষের পাশে দাঁড়িয়ে মানবতার সেবায় কাজ করে যাচ্ছে, যা সমাজে একটি বড় প্রভাব ফেলছে।
সমীকরণ প্রতিবেদন