গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা তৈরিতে প্রচার-প্রচারণা কার্যক্রম পরিচালনায় মেহেরপুরে স্থানীয় অংশীজনদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মেহেরপুর জেলা প্রশাসনের আয়োজনে গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকারের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) মো. তরিকুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার জামিনুর রহমান, সহকারী কমিশনার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবীর হোসেন, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল্লাহ আল আমিন (ধুমকেতু), জেলা তথ্য অফিস আবদুল্লাহ আল মামুন, ডিএম মো. আছাদুজ্জামান, প্রোগ্রাম ও ফাইনান্স মো. শাহাজুল ইসলাম, ব্র্যাক জেলা সমম্বয়ক শেখ মনিরুল হুদা, জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উপ-পরিচালক এ জে এম সিরাজুল মূনীর প্রমুখ উপস্থিত ছিলেন।
সমীকরণ প্রতিবেদন