রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় শিক্ষার্থীদের জন্য বাসে হাফ ভাড়া কার্যকর

  • আপলোড তারিখঃ ২৫-১২-২০২৪ ইং
চুয়াডাঙ্গায় শিক্ষার্থীদের জন্য বাসে হাফ ভাড়া কার্যকর

চুয়াডাঙ্গায় শিক্ষার্থীদের জন্য যাত্রীবাহী বাসে হাফ ভাড়া কার্যকর করা হয়েছে। গতকাল মঙ্গলবার জেলা সড়ক পরিবহন মালিক সমিতি এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে।

জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক একেএম মঈন উদ্দীন ও জেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মো. আবুল কালামের স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বাংলাদেশ সরকার কর্তৃক স্কুল কলেজের ছাত্র-ছাত্রীদের হাফ ভাড়া করার জন্য সুপারিশ করা হয়েছে। চুয়াডাঙ্গা জেলা সড়ক পরিবহন মালিক সমিতি সরকারের এই সিদ্ধান্তের সাথে একাত্মতা প্রকাশ করেছে। যে সকল ছাত্র-ছাত্রী স্কুল-কলেজ চলাকালীন সময়ে পরিচয়পত্র ও ড্রেস পরিধান করে যাতায়াত করবে, তাদের অত্র জেলায় চলাচলরত চুয়াডাঙ্গা-যশোর, চুয়াডাঙ্গা-কুষ্টিয়া, চুয়াডাঙ্গা-ঝিনাদহ, চুয়াডাঙ্গা-মেহেরপুর ও চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা (ভায়া হাটবোয়ালিয়া) সড়কের সকল গাড়িতে হাফ ভাড়া নেওয়ার জন্য বলা হলো।’ এদিকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে এই উদ্যোগকে ধন্যবাদ জানিয়েছেন জেলা কমিটির মূখ্য সংগঠক সজিবুল ইসলাম ও যুগ্ম সদস্য সচিব রেজাউল বাশার প্লাবণ।



কমেন্ট বক্স