সোমবার, ২৯ জুন, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গার সরিষাডাঙ্গায় বার্ষিক ওয়াজ মাহফিলে বিএনপি নেতা শরীফ

  • আপলোড তারিখঃ ২৫-১২-২০২৪ ইং
চুয়াডাঙ্গার সরিষাডাঙ্গায় বার্ষিক ওয়াজ মাহফিলে বিএনপি নেতা শরীফ


চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নে সরিষাডাঙ্গা দারুস সুন্নাহ মডেল মাদ্রাসার উন্নয়নকল্পে ৩য় বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বাদ এশা মাদ্রাসা প্রাঙ্গনে এর আয়োজন করা হয়। রেজাউল করিম আহাদের সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি থেকে বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে তিনি বলেন, ‘আমরা আর কোনো বৈষম্যের শিকার হতে চাই না। আমরা এই দেশের নাগরিক, আমাদের ট্যাক্সের অর্থেই রাষ্ট্র পরিচালিত হয়। আমাদের সন্তানদের শিক্ষার অধিকার, কাজের অধিকার এবং ভোটাধিকার নিশ্চিত করতে হবে। পতিত স্বৈরশাসক যেন আবার ক্ষমতায় আসতে না পারে, সে জন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যই পারে দেশের সঠিক পথ নির্দেশনা দিতে এবং অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে ন্যায় প্রতিষ্ঠা করতে।’
শরীফুজ্জামান বলেন, ‘আপনারা জানেন, স্বৈরাচারী হাসিনা সরকার আমাদের সব অধিকার কেড়ে নিয়েছিল। দেশের প্রিয় ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারী চুয়াডাঙ্গায় সর্বশেষ বক্তব্য দিয়েছিলেন। এরপর তাঁকে দেশত্যাগে বাধ্য করা হয়। এমনকি কোরবানির পশুর চামড়া নিয়ে ষড়যন্ত্র করা হয়েছিল, যার ফলে বহু মাদ্রাসা অর্থের অভাবে উন্নয়ন কার্যক্রম পরিচালিত করতে পারেনি। বিগত ১৬ বছরে আওয়ামী সরকার শুধু দেশের অর্থ লুটপাট করেছে। তাদের নেতা-কর্মীরা কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছে, অথচ সাধারণ মানুষ একবেলা খাবারের জন্য সংগ্রাম করেছে।’

``

শরীফুজ্জামান বলেন, ‘আমরা এমন বাংলাদেশ চাই যেখানে সকল ধর্মপ্রাণ মানুষ স্বাধীনভাবে ধর্মীয় কার্যক্রম পরিচালনা করতে পারবে। দেশের উন্নয়নে আমাদের তরুণদের শিক্ষায় অগ্রণী ভূমিকা রাখতে হবে। এ জন্য মাদ্রাসাসহ সকল শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে সমন্বিত উদ্যোগ নেওয়া অত্যন্ত জরুরি।’ এসময় তিনি দেশ ও জাতির কল্যাণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করেন।
মাহফিলে প্রধান বক্তা থেকে তাফসির পেশ করেন ভারতের মুর্শিদাবাদের বিশিষ্ট দাঈ ও ইসলামি গবেষক ব্রাদার রাহুল হোসেন (রুহুল আমিন), দ্বিতীয় বক্তা থেকে তাফসির পেশ করেন বদরগঞ্জ বাকি বিল্লাহ কামিল মাদ্রাসার প্রভাষক শাইখ এমদাদুল হক।
মাহফিলে অংশ নেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, জেলা যুবদলের অর্থ সম্পাদক মোমিনুর রহমান মোমিন, জেলা যুবদলের গ্রাম বিষয়ক সম্পাদক ইকরামুল হক ইকরা, সদর উপজেলা কৃষক দলের সদস্যসচিব জাহাঙ্গীর হোসেন, মোমিনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান শেখন, সাধারণ সম্পাদক আব্দুস ছালাম, সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাসানুজ্জামান হাসান, চুয়াডাঙ্গা পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রুবেল হাসান।



কমেন্ট বক্স
notebook

জীবননগরে কিশোরকে নির্যাতনের অভিযোগ