ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক মানবজমিন পত্রিকার জেলা প্রতিনিধি আমিনুল ইসলাম লিটনের পিতা ব্যবসায়ী মো. শাহাদত হোসেন ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। গতকাল রোববার রাত ৮টার দিকে ঝিনাইদহ সদর হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। তিনি দুই ছেলে, চার মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, ঝিনাইদহ শহরের কলাবাগানপাড়ার বাসায় তিনি অসুস্থ বোধ করলে তাকে সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তিনি মৃত্যুবরণ করেন। আজ সোমবার বাদ জোহর ঝিনাইদহ শহরের উজির আলী ইদগাহ ময়দানে নামাজে জানাজা শেষে ঝিনাইদহ পৌর গোরস্থানে মৃতদেহ দাফন করা হবে। এদিকে, ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাড. এম মজিদ ও সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ লিটনের পিতার মৃত্যুতে শোক জানিয়েছেন।
সমীকরণ প্রতিবেদন