ঝিনাইদহ প্রেসক্লাব সেক্রেটারির পিতৃবিয়োগ, বিভিন্ন মহলের শোক

আপলোড তারিখঃ 2024-12-23 ইং
ঝিনাইদহ প্রেসক্লাব সেক্রেটারির পিতৃবিয়োগ, বিভিন্ন মহলের শোক ছবির ক্যাপশন:

ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক মানবজমিন পত্রিকার জেলা প্রতিনিধি আমিনুল ইসলাম লিটনের পিতা ব্যবসায়ী মো. শাহাদত হোসেন ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। গতকাল রোববার রাত ৮টার দিকে ঝিনাইদহ সদর হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। তিনি দুই ছেলে, চার মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, ঝিনাইদহ শহরের কলাবাগানপাড়ার বাসায় তিনি অসুস্থ বোধ করলে তাকে সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তিনি মৃত্যুবরণ করেন। আজ সোমবার বাদ জোহর ঝিনাইদহ শহরের উজির আলী ইদগাহ ময়দানে নামাজে জানাজা শেষে ঝিনাইদহ পৌর গোরস্থানে মৃতদেহ দাফন করা হবে। এদিকে, ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাড. এম মজিদ ও সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ লিটনের পিতার মৃত্যুতে শোক জানিয়েছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)