রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুর কওমি মাদ্রাসা পরিষদ সম্মেলন ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

  • আপলোড তারিখঃ ২২-১২-২০২৪ ইং
মেহেরপুর কওমি মাদ্রাসা পরিষদ সম্মেলন ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

খুলনা বিভাগীয় কওমি মাদ্রাসা পরিষদ মেহেরপুর জেলা শাখার সম্মেলন ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল শনিবার সকালে মেহেরপুর জামিয়া ইসলামিয়া মাদ্রাসা প্রাঙ্গণে এ সম্মেলন ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। খুলনা বিভাগীয় কওমি মাদ্রাসা পরিষদ মেহেরপুর জেলা শাখার সভাপতি মাওলানা শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কওমি মাদ্রাসা পরিষদের সভাপতি মাওলানা মুস্তাক আহমেদ। এতে বিশেষ অতিথি ছিলেন সাংগঠনিক সম্পাদক মুফতি গোলাম রহমান। বক্তব্য দেন খুলনা বিভাগীয় কওমি মাদ্রাসা পরিষদ মেহেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি হাফিজুর রহমান, শিক্ষাসচিব আনোয়ার হোসেন, জাবির হোসাইন, মুফতি আবু বক্কর প্রমুখ। পরে সেখানে কৃতী শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়



কমেন্ট বক্স