রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুর ভাবনা সংগঠনের উদ্যোগে ‘শীত উচ্ছ্বাস’

  • আপলোড তারিখঃ ২২-১২-২০২৪ ইং
মেহেরপুর ভাবনা সংগঠনের উদ্যোগে ‘শীত উচ্ছ্বাস’

‘শীতের উচ্ছ্বাস ছড়িয়ে পড়ুক উৎসনের উদ্যমে’ প্রতিপাদ্যে মেহেরপুর ভাবনা সংগঠনের শীত উচ্ছ্বাস অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে মেহেরপুরের মুজিবনগর উপজেলায় মেহেরপুর ভাবনা সংগঠনের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে এই শীত উচ্ছ্বাস অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে মেহেরপুরের মুজিবনগর উপজেলায় এতিম ও দরিদ্র পরিবারের শিশুসহ বয়স্কদের মাঝে শীতের কাপড় দেয় সংগঠনটি। মেহেরপুর ভাবনা সংগঠনের সদস্যদের নিজেদের জমানো টাকা একত্রে করে এসব শিশু ও বয়স্কদের মাঝে শীতের কাপড় দেওয়ার মাধ্যমে শীত উচ্ছ্বাস নামে কর্মসূচি পালন করেছে সংগঠনটি। মেহেরপুরের মুজিবনগরের বিভিন্ন প্রান্ত থেকে ১০০ জন শিশুসহ ২০০ জনকে এই শীতের কাপড় দিয়েছে সংগঠনটি।

মেহেরপুর ভাবনার প্রধান সমন্বয়কারী রাতুল আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মেহেরপুরের মুজিবনগর উপজেলার নির্বাহী অফিসার খায়রুল (ইউএনও) ইসলাম। বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডা. তারেক আহমেদ ও মেহেরপুরের মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান এবং মেহেরপুর ভাবনার উপদেষ্টা গোপালনগর বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মেহেরপুর ভাবনা সংগঠনের সাধারণ সম্পাদক শাকিল আহমেদ।



কমেন্ট বক্স