সোমবার, ২৯ জুন, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে বিএনপির পথসভা ও লিফলেট বিতরণ

  • আপলোড তারিখঃ ২২-১২-২০২৪ ইং
মেহেরপুরে বিএনপির পথসভা ও লিফলেট বিতরণ

মেহেরপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি সাধারণ মানুষের সামনে তুলে ধরতে পথসভা ও লিফলেট বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে মেহেরপুর জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক ও পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসের আয়োজনে এ পথসভা ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন। বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম, মেহেরপুর জেলা যুবদলের সভাপতি জাহিদুল হক জাহিদ, জেলা ছাত্রদলের সভাপতি আকিব জাভেদ সেনজিন।

এসময় মেহেরপুর সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন বলেন, তারেক রহমানের উপস্থাপিত এই ৩১ দফা দেশকে গণতন্ত্রের পথে ফিরিয়ে নিতে এবং একটি সুখী-সমৃদ্ধ বাংলাদেশ ভবিষ্যৎ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমরা এই দফাগুলো সাধারণ মানুষের সামনে তুলে ধরছি, যাতে তারা দেশের কল্যাণে এগিয়ে আসেন এবং ৩১ দফা বিশিষ্ট রাষ্ট্র সংস্কারে অগ্রণী ভূমিকা পালন করতে পারে। সেই সাথে পরাজিত শক্তি আর কখনো মাথা তুলে দাঁড়াতে না পারে।



কমেন্ট বক্স
notebook

জীবননগরে কিশোরকে নির্যাতনের অভিযোগ