চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহে মানবতার জন্য স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ১০০ জন অসহায়, দুস্থ, ছিন্নমূল, ভাসমান পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার দুপুর ১২টার দিকে এসব কম্বল বিতরণ করা হয়। বড়শলুয়া নিউ মডেল ডিগ্রি কলেজের প্রভাষক ও মানবতার জন্য সংগঠনের সভাপতি আহসান হাবিব শিপলুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তিতুদহ হাফেজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোডিংয়ের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন শেখ। এসময় উপস্থিত ছিলেন মানবতার জন্য স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক শাহিন সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক আ. মান্নান, সহ-সাংগঠনিক সম্পাদক ঝণ্টু, সদস্য আলামিন, মাহাবুব, তুষার রহমান, রাজন, ইলিয়াস আহমেদ পিণ্টু, মাসুম, আকরাম, বাবু প্রমুখ।
সমীকরণ প্রতিবেদন