রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা জান্নাতুল মওলা কবরস্থান ও জামে মসজিদ কমিটি গঠিত

  • আপলোড তারিখঃ ২২-১২-২০২৪ ইং
চুয়াডাঙ্গা জান্নাতুল মওলা কবরস্থান ও জামে মসজিদ কমিটি গঠিত

চুয়াডাঙ্গা রেলস্টেশন সংলগ্ন জান্নাতুল মওলা কবরস্থান ও জামে মসজিদ কমিটি গঠন করা হয়েছে। গত শুক্রবার জুম্মার নামাজের পর মসজিদের মুসল্লিদের সরাসরি মতামতের ভিত্তিতে দুই বছরের জন্য এই কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন খন্দকার আব্দুল জব্বার সোনা এবং সাধারণ সম্পাদক হিসেবে রফিক উদ্দিন (কাকুল) নির্বাচিত হয়েছেন।
কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে নব দায়িত্বপ্রাপ্তরা হলেন সহ-সভাপতি মোশাররফ হোসেন এবং সিরাজুল ইসলাম মনি, সহ-সাধারণ সম্পাদক মোস্তফিজুর রহমান (শামিম), কোষাধ্যক্ষ আব্দুল হান্নান ও দপ্তর সম্পাদক হাজী গোলাম মোস্তফা।

নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন শামীম মাসুদুর রহমান, ডা. সফিউল কবির (জিপু), আবুল বাশার বদুল, সাইদুর রহমান, মাহফুজ উল ইসলাম, হাবিবুল্লাহ জোয়ার্দার ছটি, হাজী শওকত আলী, মো. আহসান হাবিব (মান্নু), মফিজুর রহমান (মনা), বদরউদ্দিন বাদল, সেলিমুল হাবিব সেলিম এবং হাজী শুকুর আহমেদ। এছাড়াও উপদেষ্টা কমিটির সদস্যরা হলেন- ইউনুস আলী, সৈয়দ আইনুল হক, অ্যাড. মারুফ সারোয়ার বাবু এবং শরীফুজ্জামান (শরীফ)।

কমিটির কার্যক্রম এবং সিদ্ধান্তসমূহ:
১. নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক পরবর্তী মেয়াদে পুনরায় একই পদে থাকতে পারবেন না। ২. কবরস্থান ও মসজিদের উন্নয়ন কাজ অব্যাহত থাকবে। ৩. প্রতি দুই মাস (৬০ দিন) পর কমিটির পক্ষ থেকে আয়-ব্যয়ের হিসাব মসজিদের নোটিশ বোর্ডে প্রকাশ করা হবে।



কমেন্ট বক্স